স্কুল ইউনিফর্ম মূলত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্টকৃত পোশাক পরিধান রীতি-নীতি। যেসকল স্কুলে "স্কুল ইউনিফর্ম" থাকে না সেখানে কিছু সাধারণ রীতিনীতি (যেমন : এমন কোনো পোশাক পড়া থেকে বিরত থাকা যা দেহের নির্দিষ্ট কোনো অংশ উন্মোচন করে, কোনো জাতি, ধর্ম, বর্ণের প্রতি আক্রমণাত্মক ইঙ্গিত) শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট করা হয়। শিক্ষার্থীরা চাইলে যে কোনো ধরনের পোশাক রীতিনীতির মধ্যে থেকে পরিধান করতে পারে।